1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

লালমোহনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলার লালমোহন উপজেলায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে লালমোহন প্রেস ক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসী কর্মকান্ডের ভিডিও ধারণ করায় গাজিপুরে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে সবাইকে শিগগিরই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

 

এ সকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবীও না দাঁড়ায়। এ ছাড়া সরকারকে তুহিনের পরিবারের দায়িত্ব নিতে হবে। একইসঙ্গে দেশের সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো হামলা-মামলার শিকার না হয়, সেজন্য সরকারকে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

 

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন। এ সময় বক্তব্য রাখেন- আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময়সহ আরো অনেকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network