1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার খিলগাঁও আফতাবনগরের একটি বাসা থেকে পুলিশ ও ‌‌‌র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের মামলায় পটুয়াখালীর আদালত শাহজাহানকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিগত সরকারের পতনের পরে আসামি শাহজাহান সিরাজ আত্মগোপনে চলে যান।

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, আসামিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরে আসামি শাহজাহানকে আদালতে সোপর্দ করা হবে। ঢাকায় অবস্থানরত বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মুনিরুজ্জামন খান বলেন, রোববার (১০ আগস্ট) সকালে শাহজাহান সিরাজকে বাউফল থানায় আনা হবে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network