1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে মাদক সেবনের অপরাধে ৪ জনের ১ বছরের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ঝালকাঠিতে মাদক সেবনের অপরাধে ৪ জনের ১ বছরের কারাদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি ।। ঝালকাঠিতে মাদক সেবনের অপরাধে ৪ জনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের থানা রোডের বিসমিল্লাহ হাউস ভবনে একটি কক্ষ থেকে তাদের আটক করে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১ বছরের কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন,সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি এলাকার মৃত তৈয়ব আলী খানের ছেলে হাকিম (৩২), শহরের বাকলাই সড়কের আঃ খালেক মোল্লার ছেলে মনির হোসেন (৪৫), দিয়াকুল এলাকার মাসুম হাওলাদারের ছেলে সাগর (৩২) ও কিস্তাকাঠি এলাকার মৃত আনসার আলী হাওলাদারের ছেলে হুমায়ন হাওলাদার (৪০)।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিকেলে অভিযান চালিয়ে চারজকে আটক করা হয়।এসময় ১০০ গ্রাম বিদেশি মদ, ৪ পিস ইয়াবা ও ৪০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, মাদকসেবনের অপরাধে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network