1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বোর্ডে এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

বরিশাল বোর্ডে এসএসসির পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বরিশাল শিক্ষা বোর্ডে ২৭৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে ফেল থেকে পাস করেছে ২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এই ফল প্রকাশ করা হয়।

 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এ বছর ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৩৮ হাজার ৪৩৭টি আবেদন করেছিল।

 

বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১ হাজার ৫০২টি স্কুল থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ১৯৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ হাজার ৯৩১ জন। পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

 

সেই হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network