1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাধারণ সম্পাদক তুহিন কে দেখতে ঢাকায় বরিশাল মহানগর বাস্তহারা দলের নেতৃবৃন্দ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

সাধারণ সম্পাদক তুহিন কে দেখতে ঢাকায় বরিশাল মহানগর বাস্তহারা দলের নেতৃবৃন্দ

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন //কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তুহিন ভাই সম্প্রতি একটি দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এই খবর জানার পর তার প্রতি আন্তরিক খোঁজখবর নেওয়া ও মনোবল জোগাতে ঢাকার নিজ বাসভবনে ছুটে যান বরিশাল মহানগর বাস্তহারা দলের শীর্ষ নেতৃবৃন্দ।

 

শনিবার সকালে তারা ঢাকায় পৌঁছে তুহিন ভাইয়ের সাথে দীর্ঘ সময় আলাপ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তারা বলেন, তুহিন ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের সকলের প্রেরণার উৎস। তার নেতৃত্বে বাস্তহারা দলের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।

 

দলীয় নেতারা তুহিন ভাইয়ের চিকিৎসার অগ্রগতি ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে তাকে অনুরোধ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আগের মতো সক্রিয়ভাবে দলের কাজে অংশ নেবেন।

 

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর বাস্তহারা দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সহ-সভাপতি সুমন মৃধা এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ সবুজ খলিফা।

 

নেতৃবৃন্দ ঢাকায় অবস্থানকালে দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করেন এবং আগামীর কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network