1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন কুমার তালুকদার।

 

আরও বক্তব্য রাখেন গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে গাজী কামরুজ্জামান শুভ্রসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং জেলার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মিজানুর রহমান (রনি) ও সদস্য সচিব মাওলানা মিরাজ হোসেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network