1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় অসুস্থ ৫ স্কুলছাত্রী, ক্লাসে মিলল কীটনাশক মেশানো পানির বোতল - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বরগুনায় অসুস্থ ৫ স্কুলছাত্রী, ক্লাসে মিলল কীটনাশক মেশানো পানির বোতল

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বরগুনা প্রতিনিধি// বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে। পরে দেখা যায়, অসুস্থ ছাত্রীদের ব্যাগে থাকা পানির বোতাল ও টিফিন বক্সে রাখা খাবার থেকেও কীটনাশকের গন্ধ আসছে। ছাত্রীদের হাসপাতালে নেওয়ার পরে ক্লাসের এক কোনায় একটি পানির বোতল খুঁজে পান শিক্ষকেরা। ওই পানি থেকে কীটনাশকের গন্ধ আসছিল।

 

আজ সোমবার সকালে উপজেলার কাকচিড়া ইউনিয়নের রূপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।

 

অসুস্থ শিক্ষার্থীরা হলো আরিসা, তাসমিম, মনিরা, জান্নাতী, সাবিনা ও সুরাইয়া। তারা সবাই ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

 

স্কুলের প্রধান শিক্ষক গোলাম কবির জানান, ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিরা ও সাবিনা প্রথমে ক্লাসরুমে এসে বিষের গন্ধ পাওয়ার কথা জানায়। এরপর শিক্ষকেরা পানির বোতল ও খাবার পরীক্ষা করে বিষয়টির সত্যতা পান। অসুস্থ ছাত্রীদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনা প্রশাসনকে অবহিত করা হয়।

 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আল-আমিন জানান, পাঁচ ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের বরিশালে রেফার করা হতে পারে।

 

ধারণা করা হচ্ছে, ছাত্রীরা কোচিংয়ে থাকার সময় কেউ এই কীটনাশক মেশানো পানি ক্লাসে রেখে যাওয়া তাদের ব্যাগের টিফিন বক্স ও পানির বোতলে মিশিয়ে দিয়েছে। এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বোতলটি জব্দ করে তদন্ত কমিটির কাছে দেওয়া হয়েছে। ইউএনও জানান, কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকেরা ছাত্রীদের অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network