1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে দুই কিশোরকে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বাউফলে দুই কিশোরকে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে অভি (১৫) ও শান্ত (১৫) নামে দুই কিশোরকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগীর খাল তুলাতলা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্থানীয় মুদি ও চা বিক্রেতা মাহবুবের দোকানের বিদ্যুৎ মিটারে আগুন ধরে যায়। পরে দোকানদার ও তার সহযোগীরা অভি ও শান্তকে ধরে এনে রশি দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।

প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, নির্যাতনের সময় কিশোরদের কাছ থেকে আগুন লাগানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাঁচ হাজার টাকার বিনিময়ে এই কাজ করার কথা স্বীকার করানোর চেষ্টা চলছে। একপর্যায়ে কিশোররা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন আলম রিজভীর নাম উল্লেখ করে।

পরে খবর পেয়ে বাউফল থানার উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরকে থানায় নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, আহত কিশোরদের কোনো চিকিৎসা না দিয়ে রাতভর ও পর দিন রাত ১০টা পর্যন্ত থানায় আটকে রাখা হয়।

এ বিষয়ে দোকানদার মাহবুব দাবি করেন, কেরোসিন দিয়ে মিটারে আগুন লাগানোর প্রমাণ মিলেছে এবং কিশোররা পুলিশের কাছেও স্বীকারোক্তি দিয়েছে। তবে অভিযুক্ত রিজভী দাবি করেন, ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাজানো নাটক এবং তিনি এতে জড়িত নন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, তদন্তে আগুন লাগানোর প্রমাণ মেলেনি। দুই কিশোরকে তাদের আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network