1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

নলছিটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।  ঝালকাঠির নলছিটি উপজেলার ৫০ নং কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
গত ৩১ জুলাই নলছিটি উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর ব্যবস্থা গ্রহণের দাবিতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার স্থানীয়রা।কিন্তু অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ কোনো ধরনের নিয়মনীতি না মেনে প্রধান শিক্ষক তার ইচ্ছেমতো স্কুল চালাচ্ছেন। নিজের মতো করে আসেন বিদ্যালয়ে, ছুটিও দেন ইচ্ছে মতো। কয়েকজন শিক্ষক আসেন ১০-১১টার দিকে। বিদ্যালয়ে এসে কোনো রকমে দু-একটি ক্লাস নেন। এরপর বাড়ি চলে যান তারা।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা, আবু তাহের গাজী, আনসার হাওলাদার, রাহিমা বেগম বলেন, প্রধান শিক্ষক সেলিম বিভিন্ন সময় স্কুলের উন্নয়নের কথা বলে সরকারি টাকা আত্মসাৎ,তাছাড়া প্রায়ই বিদ্যালয়ে আসেন না। সহকারী শিক্ষক মো. ফেরদৌস ও আরেক সহকারী শিক্ষক শান্তা নিয়মিত ক্লাস করান না।
নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বলেন,আমরা তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠিয়েছি তারা ব্যবস্থা নিবেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার বলেন,আমি অফিসের বাহিরে রয়েছি। অফিসে গিয়ে বিস্তারিত বলতে পারবো ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network