1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সত্য কথা বলায় সারজিসের নামে মামলা : মুফতি ফয়জুল করীম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

সত্য কথা বলায় সারজিসের নামে মামলা : মুফতি ফয়জুল করীম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক // ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সত্য কথা বলায় সারজিসের নামে মামলা হয়েছে। এ ঘটনায় আমি বিস্মিত ও ব্যথিত।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ বিএনপির প্রতি করুণাও হয়। যাদের আন্দোলনের ধারায় তোমরা মুক্ত হয়েছো, আজ তাদের বিরুদ্ধেই মামলা দিলা। যদি সারজিসরা না থাকতো, তারেক রহমানের দেশে ফেরার স্বপ্ন দেখার সুযোগ হতো না। বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারতেন না, আর খোলা আকাশের নিচে মুক্তভাবে রাজনীতি করার সুযোগও মিলতো না। অথচ আজ সেই সারজিস সত্য বলার কারণে মামলার মুখে পড়লো। জনগণ বিএনপির এই ঔদ্ধত্য মেনে নেবে না।

রেজাউল করীম বলেন, পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তিনি পাথরকৌড়ি উন্মুক্ত করার পরিবর্তে লুটের সুযোগ করে দিয়েছেন। পাথর লুটের কারণে এখন কিছু লোককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো—এত পাথর কি একদিনে সরানো হয়েছে, নাকি দীর্ঘদিন ধরে এই কাজ চলেছে? মাসের পর মাস যারা পাথর চুরি করেছে, তাদের তখন বহিষ্কার করা হয়নি। আমি আগেই বলেছি—চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেফতার।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জি এম রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান (জার্মানি), কিশোরগঞ্জ জেলা সদর দ্বীনি সংগঠনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকীসহ জেলা ও উপজেলা নেতারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network