1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে নিবন্ধন পেল সামাজিক সংগঠন ইয়াস - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজের কাছে জাহাজে টর্পেডো হামলা, নিহত ভারতীয় নাবিক বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বরিশালে নিষিদ্ধ চায়না দুয়ারী জালে জীববৈচিত্র্য হুমকিতে বরিশালে নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মিয়ারচরের বাসিন্দারা জয়নুল আবেদীনের বরিশাল আগমন, রহমতপুরে বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা বেতাগীর দুই আওয়ামী লীগ নেতার বাকেরগঞ্জে নাশকতার পরিকল্পনা উজিরপুরে হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন : প্রশংসিত মানবিক ইউএনও আলী সুজা ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি বরিশালে আটা-ময়দার সর্বকালের সর্বোচ্চ মূল্য বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস

ঝালকাঠিতে নিবন্ধন পেল সামাজিক সংগঠন ইয়াস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
জেলা প্রতিনিধি,ঝালকাঠি।।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিন সমাজসেবা অধিদপ্তর থেকে সামাজিক সংগঠন হিসেবে ঝালকাঠিতে নিবন্ধন পেয়েছেন  ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)।  মঙ্গলবার ( ১২ আগস্ট) বেলা ১২ টায় ইয়াসের হাতে নিবন্ধন সনদ তুলে দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন। এসময় সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।
ইয়াসের পক্ষ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনের সভাপতি আবির হোসেন রানা, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাবেক সহ-সভাপতি ও সদস্য এস. এম. পারভেজ , যুব ও সমাজকল্যাণ সম্পাদক তাহমিনা আইরিন প্রিয়া, অর্থ সম্পাদক রোহান মল্লিক, সদস্য খান জাহান রিমন।
ইয়াসের সভাপতি আবির হোসেন রানা বলেন, “এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সমাজের সেবায় তরুণদের সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তন আনার আমাদের প্রচেষ্টা এখন আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।
সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি বলেন, “নিবন্ধন প্রাপ্তি আমাদের জন্য যেমন একটি গর্বের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমরা আমাদের কার্যক্রমে আরও স্বচ্ছতা, গতি ও মান নিশ্চিত করতে কাজ করে যাবো। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইয়াস স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, মানবিক সহায়তা, স্বাবলম্বী প্রজেক্ট, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ইতিবাচক পরিবর্তনে কাজ করে আসছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network