1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথর লুট: সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পাথর লুট: সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে।

তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গেল বছরের ৫ আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে চলছে প্রকাশ্য পাথর লুট। আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পট পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে পাথর তুলে ধ্বংস করে দেওয়া হয়েছে।

‘সাদাপাথর’ ও আশপাশের বসতবাড়ি থেকেও প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গত দুই সপ্তাহে পাহাড়ি ঢলের তোড়ে নতুন বালু-পাথরের স্তর নেমে এলেও, ঢলের পর শুধু বালু দেখা গেছে—পাথর আগেই লুট হয়ে গেছে। এর নেপথ্যে নাম আসে প্রভাবশালী এই রাজনৈতিক নেতার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network