1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, যান চলাচল বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক আটকে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টা ধাওয়া ও কিলঘুষি। কিছুক্ষণের মধ্যে গোটা বাস টার্মিনাল দখলে নেন শ্রমিকেরা। অবস্থা বেগতিক দেখে সরে যায় ছাত্র-জনতা।

নথুল্লাবাদ বাসশ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, ‘কেন তারা ড্রাইভারকে মারল। ড্রাইভার নিজেকে রক্ষায় বাসের ছাদে উঠলেও সেখানে গিয়ে ছাত্ররা মারধর করে। নিত্য এমন নির্যাতনের শিকার হওয়া যাবে না। নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। আন্দোলন যারা করে, তারা যেন শেবাচিমে গিয়ে করে। শ্রমিকের পেটে ভাত নেই, এই আন্দোলন আমরা মানি না।’

তবে আন্দোলনে নেতৃত্বদানকারী মহিউদ্দন রনি বলেন, আন্দোলনে ছাত্ররাও নেমে পড়েছে। আজ বুধবার সাগরদি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। তিনি বলেন, ‘আপনারা যে যেভাবে পাড়েন, স্বাস্থ্য খাতের সংস্কারে আন্দোলনে নেমে পড়ুন।’ তিনি জানান, নথুল্লাবাদে শ্রমিকেরা তাঁদের ওপর বিকেলে হামলা চালিয়েছেন। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জানা গেছে, নতুল্লাবাদ বাস টার্মিনাল শ্রমিকেরা দখলে নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। বর্তমানে কোনো যানবাহন চলছে না। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের মারামারি হয়। পরে ছাত্ররা বাসস্টান্ড ছেড়ে চলে যান। শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network