1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে কা'রাগারে বন্ধুকে গা'জা সরবরাহকালে যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

পটুয়াখালীতে কা’রাগারে বন্ধুকে গা’জা সরবরাহকালে যুবক আটক

  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন মো. জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক যুবক। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কারাগারে গাঁজা সরবরাহের সময় জিয়াউর রহমানকে আটক করে কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিয়াউর রহমান নামে এক যুবক কারাগারের মধ্যে তার সাজাপ্রাপ্ত বন্ধুকে গাজা সরবরাহ কালে তাকে হাতেনাতে আটক করে কারারক্ষীরা।

পদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই জেলাকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network