1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরবাড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

চরবাড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
{"data":{"pictureId":"f2a10d56a34043fc8b67e9af635fe893","appversion":"0.0.1","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"lv","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

মোঃসাদ্দাম হোসেন// বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাকাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক মহতী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সবুজায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকারবদ্ধ নেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব একটি করে হলেও গাছ লাগানো ও তার যত্ন নেওয়া।”

 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি একটি সামাজিক আন্দোলন সবুজ পরিবেশ, পরিচ্ছন্ন প্রকৃতি এবং টেকসই উন্নয়নের জন্য এই উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

কর্মসূচি শেষে ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বিএনপি নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে গ্রামীণ পরিবেশ আরও সবুজ, শীতল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network