1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুর হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যু  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাণ্ডারিয়ায় চুনের বস্তায় ইট, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চুরি উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল কাঁঠালিয়ায় ভবন নির্মাণে বাঁধা, চাঁদা দাবীর অভিযোগ উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: বাউফলে সেলিমা রহমান বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূ ও শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ!

পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। ৭ আগষ্ট ২০২৫ তারিখে বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন প্রদান করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদুর রহমানকে সদস্য সচিব করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ শিহাব উদ্দিনকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
স্থানীয়দের আশা, নতুন কমিটির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সুশৃঙ্খল ও উন্নয়নমুখী কার্যক্রমের দিকে এগিয়ে যাবে। অধ্যক্ষ বাবর এলাকায় দীর্ঘদিন থেকে সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে জোরালো ভূমিকা রাখার মাধ্যমে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network