1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুল এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুর ১২ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে মুক্তিযোদ্ধ সংসদ মিলনায়তনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা নুর দিদা রবি এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে ওবায়দুল কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মির্জা জহুরুল হক,
এছাড়াও বক্তব্য রাখেন গাজী নুরুজ্জামান বাবুলের ভাই জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাছুম, গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং জেলার উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, কবরস্থান মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network