1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

মির্জাগঞ্জে মাদক কারবারি ও চোরাই মালামাল সহ ৪ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর পৃথক অভিযানে ৪ জন মাদক কারবারি ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৫০ গ্রাম গাঁজা, নগদ ৪৮৯০ টাকা সহ চারজন মাদক কারবারি এবং অপর অভিযানে চোরাই ৪ টি ব্যাটারি,পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদখালী ইউনিয়নের মোস্তফা মৃধার স্ত্রী হেলেনা বেগম (৫০) এর টিনশেড বসত ঘরে মাদক দ্রব্য থাকার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১৯৫ গ্রাম গাঁজা ও নগদ টাকা সহ ঘটনাস্থলে উপস্থিত মোসাঃ হেলেনা বেগম, মোঃ সাগর মৃধা,শাহিন মৃধার স্ত্রী তানিয়া আক্তার (২৫) ও সুমন হাওলাদারের পুত্র মোঃ ইসমাইল (১৫) কে আটক করা হয়।

এছাড়াও কিছু সময় ব্যবধানে অপর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুবিদখালীর চিহ্নিত মাদক ব্যবসায়ী আলতাফ মৃধার বাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে তাঁর বসতঘরের পেছনে পরিত্যক্ত অপর একটি ঘর হতে ৪ টি ব্যাটারি, পুরাতন ২টি নষ্ট পানির মটর,২ টি পুরাতন নষ্ট আইপিএস এবং বিভিন্ন ধাতব সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম মৃধা জানান,আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট-হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান চলমান থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network