1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবল লাইটার জাহাজ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবল লাইটার জাহাজ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরের মেঘনা নদীতে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ শাহ সিমেন্ট কোম্পানির একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক একটি জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করা এমভি জামান নামক অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়।

এতে এমভি চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে কর্তব্যরত মাস্টার জাহাজটিকে নদীর কিনারায় নিয়ে যান। কিন্তু, ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান কালবেলাকে বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ ঘটনাটি ঘটে। জাহাজের মাস্টার তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশে জাহাজটি চালু করেন। এ সময় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয় সেটার।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে বলে জানা যায়। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাইরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network