1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় যত্রতত্র গবাদিপশু রাখায় অভিযান, ১৪ গরু ও ১ ছাগল জব্দ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

কলাপাড়ায় যত্রতত্র গবাদিপশু রাখায় অভিযান, ১৪ গরু ও ১ ছাগল জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে যত্রতত্র গবাদিপশু রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কলাপাড়া প্রশাসক। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌরসভা, থানা, প্রেসক্লাব, লঞ্চঘাট ও ফায়ার সার্ভিস অফিসের সামনের রাস্তা থেকে ১৪টি গরু ও ১টি ছাগল জব্দ করা হয়।

পৌরসভা সূত্র জানায়, যত্রতত্র গবাদিপশু রাখার কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় এবং শহরের পরিবেশ নোংরা হয়ে পড়ে। তাই গবাদিপশু পৌরসভার নিজস্ব খোয়াড়ে নির্ধারিত ফি-এর বিনিময়ে বা নিজস্ব ব্যবস্থাপনায় সুরক্ষিতভাবে রাখতে হবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ২৯১ ধারা এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network