1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব আব্দুস সালাম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব আব্দুস সালাম

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বামনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ এর উপসচিব আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পদায়ন করা হয়।

জানতে চাইলে সদ্য পদায়ন হওয়া বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম বলেন, এই দায়িত্ব আমার কাছে নতুন, কিন্তু চ্যালেঞ্জিং। আমি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই।অধ্যাপক আব্দুস সালাম ১৬তম বিসিএস এ যোগ দিয়ে ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষকতা পেশা শুরু করেন।

এরপরসরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ভোলা, মঠবাড়িয়া সরকারি কলেজ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আবারও ২০১৪ সালে ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, পরে ২০২২ সালে মঠবাড়িয়া সরকারি কলেজর উপাধ্যক্ষ এবং ২০২৩ সালে বামনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক আব্দুস সালামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার থানাপাড়া এলাকায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network