1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে চুরির অভিযোগে আটক যুবকের হাজতে আত্মহত্যার চেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বাউফলে চুরির অভিযোগে আটক যুবকের হাজতে আত্মহত্যার চেষ্টা

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল থানার গারদের ভেতরে কম্বল ছিঁড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাকিব সিকদার (২০) নামে এক আসামী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে। রাকিব সিকদার বাউফল পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাবুদ্দিন সিকদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর অনুমান দুপুর ২টার দিকে পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের পাশে জেলা বারের সদস্য অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশের অভিযোগে স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। উপপরিদর্শক (এসআই) মাসুদ খলিফা তাকে থানার গারদে রাখেন।

রাত ৯টার দিকে ডিউটিরত উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শাহীন হাওলাদার সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, রাকিব কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিচ্ছে। সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে গারদখানার দরজা খুলে তাকে উদ্ধার করেন।

এএসআই (উপ সহকারী পুলিশ পরিদর্শক) শাহীন হাওলাদার বলেন, “সিসি ক্যামেরায় হঠাৎ চোখ পড়তেই দেখি আসামী গলায় ফাঁস দিচ্ছে। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করা হয়।”

আত্মহত্যার চেষ্টার বিষয়ে রাকিব সিকদার বলেন, “আমি গাঁজা খেয়েছিলাম অ্যাডভোকেট এনামুল হকের বাড়ির সামনে। তার স্ত্রী ( ফেরদৌসী ফাতেমা) গন্ধ পেয়ে আমাকে চোর বলে পুলিশের হাতে তুলে দেয়। “আমি নেশা করি, কিন্তু চুরি করিনি।” অপবাদ সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছিলাম।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জামান সরকার বলেন, “চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে। শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টা করার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network