1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
এক মাস পরেই সন্তানের মা হতেন, ডেঙ্গুতে প্রাণ গেল শিক্ষার্থীর পটুয়াখালীতে ভাড়া বাসায় বাসর সাজালেন দুই সমকামী যুবতী, এলাকায় চাঞ্চল্য সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৫ জনকে উদ্ধার প্রথমবার অধিনায়কত্ব, বরিশালকে বদলাতে চান ইফতেখার ভাঙা রাস্তা মেরামতে মাঠে ডিএম আলামিন, খুশি এলাকাবাসী গলাচিপায় ইয়াবার বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: ৫৪ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া রাঙ্গাবালীত গুনে গুনে ঘুষ নেন তহশিলদার সোবাহান জলাতঙ্ক মুক্ত রাখতে পথ কুকুরকে টিকাদান কার্যক্রম শুরু জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

লালমোহনে এক কেজি গাঁজাসহ যুবক আটক

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. সিরাজ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া স্লুইজগেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক সিরাজ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল এলাকার মৃত মকবুল আহমেদ ফরাজীর ছেলে।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সিরাজ নামে এক যুবক ব্যাগে করে গাঁজা নিয়ে হেঁটে তার গন্তব্যে যাচ্ছেন। তখন দ্রুত সেখানে এসআই মো. আসাদুজ্জামান খান ও এএসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় একটি ফোর্স পাঠাই। তারা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশী চালিয়ে ১ কেজি গাঁজা জব্দ করেন। এরপর তাকে আটক করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network