1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় ২১ কেজির কোরাল, বিক্রি হলো ৩৫ হাজারে - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুয়াকাটায় ২১ কেজির কোরাল, বিক্রি হলো ৩৫ হাজারে

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির এক সামুদ্রিক কোরাল মাছ।
শনিবার (১৬ আগস্ট) সকালে লেম্বুর বন এলাকার ৩ নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসলে ‘খান ফিস’র আয়োজনে নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ৩৪ হাজার ৮৮০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় খলিল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ী।

জেলে আল-আমিন জানান, এত বড় মাছ পাওয়া সত্যিই আশ্চর্যজনক। প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে হঠাৎই মাছটি ভেসে উঠতে দেখি। পরে জাল ফেলে এটিকে ধরতে সক্ষম হই। মাছটি কিছুটা অসুস্থ অবস্থায় ছিলো বলে ধারণা করছি।

ক্রেতা মো. খলিল হাওলাদার বলেন, সচরাচর এত বড় কোরাল মাছ বাজারে আসে না। মাছটি পেয়ে আমি নিজেও আনন্দিত। ১ হাজার ৭০০ টাকা কেজি দরে কেটে স্থানীয় বাজারে পর্যটকের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ ধরণের বড় সামুদ্রিক মাছ পাওয়া খুবই বিরল। এটি স্থানীয় অর্থনীতির জন্য ইতিবাচক দিক এবং জেলেদের উৎসাহিত করবে। এদিকে স্থানীয় জেলেদের মধ্যে এই মাছ ধরা পড়ার খবরে ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network