1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায় - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে সুবিদখালী মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ছয় হাজার টাকায় জাকির হোসেন নামের ব্যবসায়ী কিনেছেন। এ সময় মাছটি দেখতে ভিড় জমান অনেকেই।

মাছটির ক্রেতা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এত বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। মাছটি ভালো দামে বিক্রি করতে পারব মনে হয়। দেখি কত টাকা লাভ করা যায়। এক কেজি ৮২০ গ্রাম মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। কমিশনসহ মোট ছয় হাজার টাকায় ইলিশটি কিনে নেন জাকির।

স্থানীয় ক্রেতা আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, ৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে মাসে অন্তত একবার হলেও ঘরে বড় ইলিশ কিনে নিয়ে যেতাম, দিন দিন সেটা অসম্ভব হয়ে উঠছে।

মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, এটি নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে এমন বড় ইলিশ বেশি থাকে। জালের প্রশস্ততা বাড়ালে আরও ধরা সম্ভব। বড় ইলিশে ফ্যাট, ওমেগা-৩ ও ভিটামিন বেশি থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। আগের মতো এখন আর বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। এটার বিভিন্ন কারণ রয়েছে—যেমন ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, বাঁধ ও স্লুইসগেট, অবৈধ জাল ব্যবহার, পানিদূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণেও বড় ইলিশের সংখ্যা কমছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network