1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে দর্জি দোকানির আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে দর্জি দোকানির আত্মহত্যা

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর যন্ত্রণা সইতে না পেরে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জি দোকানি। গত শনিবার (১৬ আগষ্ট) রাত দশটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লোকমান ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারে ছেলে। সে পাখিমারা বাজারে দর্জির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

মারা যাওয়ার আগে তিনি এক নোট প্যাডে স্ত্রীকে দায়ি করে লিখে গেছেন, স্ত্রী তাকে ভালো না বাসা এবং টাকা না থাকার কারনে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে তিনি আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত লোকমান দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করে আসছিলেন।

প্রতিদিনের মতো দোকান শেষে তিনি ভাড়াটিয়া বাসায় ফেরেন। সন্ধ্যায় স্বজনরা ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান তিনি গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এদিকে হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিচিতজন ও স্বজনরা স্তম্ভিত হয়ে পড়েছেন। স্থানীয়রা বলছেন, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network