1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১০

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম, বাউফল : পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১.৩০মিনিটের সময় আফছেরের গ্রেজ এলাকায় যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে আহত হন অন্তত ১০ জন যাত্রী।

 

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

 

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার গাড়ি চালাতে বাধ্য করা হয়। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রুটে। বিশেষ করে চেয়ারম্যান পরিবহণ প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

 

স্থানীয়রা বলেন, দক্ষ চালকের অভাবে বাউফল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং এতে হতাহতের সংখ্যাও দিনদিন বাড়ছে। তারা আরও বলেন,অনেক সময় দেখা যায় হেলপার দ্বারা গাড়ি চালানো হয়। যার কারনে যাত্রীদের প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়।

 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন এবং মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network