1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন বিএনপি নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন বিএনপি নেতা

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

জেলা প্রতিনিধি,ঝালকাঠি// ঝালকাঠিতে একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে।

 

সোমবার (১৮ আগস্ট) বিকেলে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণকাঠি এলাকার দত্তবাড়ি সড়কের ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের সাথে একই এলাকার শাহ আলম খানের সাথে পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো।

 

সেই বিরোধের জের ধরে ভুক্তভোগী শাহ আলম খানের পরিবারকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলো। গত ১৭ আগস্ট ওই পরিবারের বসত বাড়ীর প্রবেশের চলাচলের সরকারি রাস্তা জাকির হোসেন নিজেদের দাবি করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।তাছাড়া জাকির হোসেন ওই পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং টাকা দাবি করে।

 

অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, আমার জায়গা আমি বেড়া দিয়েছি।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network