1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৌলতখানে মৎস্য সপ্তাহ পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দৌলতখানে মৎস্য সপ্তাহ পালিত

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করা, উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত করণ, মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয় জনবহুল স্থানে চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা এবং পুরস্কার প্রদান।

 

এবারের মৎস্য সপ্তাহে প্রতিপাদ্য ছিল ” অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন অডিটরিয়মে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবুল বশির কমিশনার,

 

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, , মৎস্য চাষী আব্বাস উদ্দিন জাবেদ হাওলাদার, আব্দুল হাই ও জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেঘনার অভয়াশ্রমে নির্বিঘ্নে মাছ সংরক্ষণের জন্য নিষিদ্ধ কারেন্ট জাল, মশারির জাল ব্যবহার করা যাবে না। মৎস্য উৎপাদনে মৎস্য আহরণকারী ও মৎস্য ব্যবসায়ী সহ সবাইকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে মৎস চাষী আব্বাস উদ্দিন জাভেদ হাওলাদার এবং আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network