1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় দিন দুপুরে মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় দিন দুপুরে মহিলার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনতাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় দিন দুপুরে প্রকাশ্যে এক মহিলার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী নিলুফা বেগম জানান, কয়েকদিন আগে তিনি একটি এনজিও থেকে ঋণ নেন। ওই ঋণের টাকা চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক থেকে উত্তোলন করে বের হওয়ার সাথে সাথেই কালো টি-শার্ট পরিহিত এক যুবক হঠাৎ তার হাত থেকে টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

নিলুফা বেগম কলাপাড়া উপজেলার চাকায়ইয়া ইউনিয়নের আনিপাড়া গ্রামের শ্রমিক মো. দুলাল সিকদারের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার সাথে সাথেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

কলাপাড়া থানার এসআই মো. জাকির হোসেন বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই ছিনতাইকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network