1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওহিদ ও ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা হলো।

অপর আরেক বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী পিরোজপুর জেলা বিএনপির জেলা সম্মেলন সম্পন্ন করার স্বার্থে নেছারাবাদ উপজেলা বিএনপির ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে অতিদ্রুত আহ্বায়ক কমিটি করার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. কাজী রওনকুল ইসলাম টিপু বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে তা জানা নেই, তবে জেলা সম্মেলনকে সামনে রেখে দলের মধ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি শক্তিশালী কমিটি গঠন করার পরিকল্পনা আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network