1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বাউফলে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় ফেরিওয়ালাকে নির্যাতন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; পটুয়াখালীর বাউফলে নজরুল ইসলাম মাতবর (৪৫) নামে একজনকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পূরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নজরুল ইসলাম মাতবর ওই গ্রামের সিদ্দিক মাতবরের ছেলে। পেশায় তিনি একজন ফেরিওয়ালা (আইসক্রিম বিক্রেতা)।

নজরুল মাতবরের স্বজন ও স্থানীয়রা জানায়, বিরোধপূর্ণ জমিতে আমনের বীজ বপনে গেলে আবু তাহের মাতবর (৩৫) ও মোফাজ্জল মাতবর (৪১) নামে তারই আপন দুই ভাই তাকে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে। পিটিয়ে, লাথি মেরে আহত করা হয় তাকে। এর আগে কিল-ঘুসি ও মাটিতে আছাড় দেওয়া হয় তাকে।

স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্যাতনের শিকার নজরুল মাতবর জানান, দীর্ঘদিন থেকে নিজেদের জমি নিয়ে ভাইদের সঙ্গে তার সালিশ বৈঠক চলছিল।

গত কয়েকদিন আগে সালিশে আমন চাষের অনুমতি দেয় তাকে। জমিতে আমন চারা রোপণ করতে গেলে ছোট দুই ভাই মারধর করে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে। বেঁধে রেখেও নির্যাতন করা হয় তাকে।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাউফল থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে দু’জনকে থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network