1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নারী! - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

পিরোজপুরে বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নারী!

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের এক নারীকে বিয়ের দাবিতে আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধের অনশনকে কেন্দ্র করে গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে ৩৫ বছরের ওই নারী বিয়ের প্রলোভন দেখিয়ে বৃদ্ধের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

‎শনিবার (১৬ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে অনশন করেন পশ্চিম মিঠাখালী গ্রামের আবুল কাসেম মুন্সি। তার দাবি, প্রায় দুই মাস আগে পরিচয়ের পর ওই নারী বিয়েতে রাজি হয়ে তার কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা নেন। পরে ভুয়া ঠিকানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে আসল বাড়ি খুঁজে পেয়ে তিনি একটিই শর্ত দেন হয় টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।

‎সরেজমিনে বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি কাঠের ঘরে মাহিনুর নামের ওই নারীর বসবাস। ঘরটিতে এখন তালা ঝুলছে। পাশেই রান্না ঘরে উনুনের উপরে রয়েছে একটি ফাঁকা পাত্র। বাইরে দড়িতে কয়েকটি জামাকাপড় টানানো। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন মাহিনুর নামের ওই নারী।

‎গ্রামজুড়ে এ ঘটনার ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই নারী আগেও একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে প্রতারণা করতে দিলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তার শাস্তি হওয়া দরকার।

‎স্থানীয় বাসিন্দা আলফু শেখ বলেন, মাহিনুর আগেও অনেকের সঙ্গে প্রতারণা করেছে। ওই বৃদ্ধের কাছ থেকে বিয়ের কথা বলে টাকা না নিলে তো আর তিনি বাড়ি আইসা বসতেন না। মাহিনুরের জন্য আমাদের পুরো এলাকার মানসম্মান গেছে আমরা এর সঠিক সমাধান চাই।

‎রাসেদা বেগম নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ওই নারী এর আগে আরও ৭ থেকে ৮টা বিয়ে করছে। এক স্বামী থাকতে আরেক জনের সঙ্গে বিয়ে করে। আমরা তার সঠিক বিচার চাই।মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এলাকার বিষয়টি শুনেছি। আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলে ওই এলাকায় পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network