1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণালংকার ও নগদ টাকা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণালংকার ও নগদ টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে স্বর্ণ ব্যবসায়ী নিখিল কর্মকারের (৪৮) বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখিল কর্মকার হাজীপুর বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার রাতে রাতের খাবার খেয়ে স্ত্রী শিলা রানি (৩৯), মেয়ে নিঝুম ও ছেলে নীরব কর্মকার (১১) সহ ঘুমিয়ে পড়েন। রাতের আধারে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের এক রুমে আটকে রাখে এবং লোহার রড দিয়ে প্রহার করে।
ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দোকানের স্বর্ণসহ মোট ৪২ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সর্বমোট প্রায় ৪৩ লাখ টাকার মালামাল ডাকাতি হয় বলে নিখিল কর্মকার দাবি করেছেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর ডাকাতরা বাড়ির মূল দরজা খুলে দক্ষিণ দিকে হেঁটে পালিয়ে যায়। ডাকাতদের মধ্যে কেউ শর্টপ্যান্ট, কেউ ট্রাউজার এবং সবার গায়ে কালোসহ বিভিন্ন রঙের টি-শার্ট ছিল। তারা স্থানীয় ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। ডাকাতির শেষ নিখিল কর্মকার ও তার শিলা রানি, মেয়ে নিঝুম কে মারধর করে।
এছাড়া জমিজমা নিয়ে নিখিল কর্মকার সঙ্গে দুর্জয় (২০), পিতা সঞ্জীব চন্দ্র হালদারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে সম্প্রতি নিখিল কে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানা যায়। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, “ঘটনার শুনার সাথে সাথে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তাদের মুখে মুখে অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুর্জয় (২০) কে আটক করা হয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network