1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গলাচিপায় প্রতারক চক্রের এক সদস্য আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে ৯ কেজি গাঁজাসহ গাইবান্ধার দুই যুবক আটক লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গলাচিপায় প্রতারক চক্রের এক সদস্য আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় প্রতারক চক্রের ১ সদস্য আমেরিকান প্রবাসী মো. এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে সেনাবাহিনী আটক করেন।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) শেষ বিকালে গলাচিপার আবাসিক হোটেল আল-মামুন থেকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছেন। আটককৃত এইচএম নেছার আহম্মেদ কুদ্দুসকে গলাচিপা থানায় হস্তান্তর করেছেন।

 

এবিষয় ভুক্তভোগী মোসা. মাহমুদা বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।

 

মামলা সূত্রে জানাযায়, এইচএম নেছার আহম্মেদ বরগুনা জেলার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আব্দুল রব হাওলাদার বাড়ি বাসিন্দা। তিনি মোসা. মাহমুদা বেগম এর কাছ থেকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

 

থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, গলাচিপা থানায় মোসা: মাহমুদা বেগম বাদী হয়ে এইচএম নেছার আহম্মেদ কুদ্দুস এর বিরুদ্ধে ১টি প্রতারণা মামলা দায়ের করেন। আমরা আসামিকে শুক্রবার দুপুর ১২ টার দিকে আদালতে প্রেরণ করেছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network