1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীতে সেনাবাহিনীর টহল ভ্যানে ট্রাকের ধাক্কায় ৮ সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি টহল দল। মোহনপুর টাউন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে সড়কের পাশের খালে পড়ে যায় ট্রাক ও সেনাবাহিনীর গাড়িটি। এসময় ৮ সেনাসদস্য আহত হন। সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোহনপুর থানার মডেল টাউন এলাকায় সেনাবাহিনীর গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ৮ সেনাসদস্য আহত হয়েছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো মামলা দায়ের করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি। আইনগত বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network