1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে সরকারি চাল নামিদামি ব্রান্ডের নকল বস্তায় ভরে বিক্রি, লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় টিআর প্রকল্পের চাল নূরজাহান ও বকমার্কা স্বর্ণা চালের নকল বস্তায় ভরে বাজারে বিক্রির জন্য প্রস্তুতি ও নকল বস্তা বিক্রির দায়ে মোট তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরের ওয়েস্টার্ণ পাড়া ও শুটকি পট্টিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্ধেসঢ়;ট মো. শাহ আজিজ এ জরিমানা করেন।

 

এ সময় টিআর প্রকল্পের চাল অবৈধভাবে অন্য ব্রান্ডের বস্তায় ভরে বাজারজাতকরণের লক্ষ্যে প্রস্তুত করায় মুন্সি এন্টারপ্রাইজের মালিক
মো. হাবিবুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া নূরজাহান, বকমার্কা ও অন্যান্য চালের নকল বস্তা বিক্রি করায় পৌরশহরের মেসার্স সিরাজ স্টোর ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

 

এ সময় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও লালমোহন থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network