1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হসপিটালে ৬ ছাত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

লালমোহনে আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে হসপিটালে ৬ ছাত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আমড়ার ভর্তা খেয়ে জ্ঞান হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মাদরাসার ৬ জন ছাত্রী।

 

বুধবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজার হোসাইনিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

 

অসুস্থ ছাত্রীরা হলো- নূর নাহার, মারিয়া, সুমাইয়া, শাহিনা, লামিয়া এবং জিন্নাত। এরা সবাই ওই মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।

 

মাদরাসার সুপার মাওলানা মো. মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২ টার
দিকে মাদরাসার দশম শ্রেণির ৬জন ছাত্রী দোকান থেকে আমড়ার ভর্তা খায়। এর কিছুক্ষণ পর তাদের বুকে ও পেটে জ¦ালাপোড়া শুরু হয়। এরপর একে একে ওই ৬ ছাত্রীই জ্ঞান হারিয়ে ফেলে। তখন তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিই।

 

কর্তব্যরত চিকিৎসক ওইসব ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখেছেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ পারভীন বলেন, দুপুরের দিকে ৬ জন শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়। আমি তাদের শ্বাস কষ্টে ভোগতে দেখেছি, তবে তাদের মাঝে ফুড পয়জনিংয়ের কোনো লক্ষণ দেখা যায়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network