1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জ সদরে কুকুরের তাড়া খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরের দিকে জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্কুল শিক্ষার্থী সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শহরের শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, দুপুরে ওই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে তাড়া করে। পরে ওই শিক্ষার্থী ভয়ে দৌড় দিলে রাস্তার পাশে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই শিক্ষার্থীর পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ময়নাতদন্ত তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network