1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

ঝালকাঠিতে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
জেলা প্রতিনিধি,ঝালকাঠি ।। জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে এমপি প্রার্থী হিসেবে ঢাকা মহানগর জামায়াত নেতা শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করেন দলটি।ইতিমধ্যে তিনি গণসংযোগ শুরু করেছেন।
রোববার (৩১ আগস্ট) সকালে নলছিটি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।এসময় উপজেলা জামায়েত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন,ঝালকাঠি একটি নদী বন্দর প্রাচীন বানিজ্যিক এলাকা। এই ঐতিহ্যের আলোকে এখানে উন্নয়ন তেমন একটা হয়নি।
ঝালকাঠিতে অনেক রাস্তাঘাট ভাঙাচোরা রয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। এ এলাকায় নদী ভাঙন রোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে পৌছাবো যাতে করে কোন রকম অন্যায় দুর্নীতি বিন্দুমাত্র হওয়ার কোন আশংকা না থাকে।
আমাদের সমাজে যে চাঁদাবাজ রয়েছে তাদের চাঁদাবাজী বন্ধ করা হবে। এছাড়া আমাদের ছাত্র সমাজ নেশার সাথে জড়িয়ে যাচ্ছে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া অনেক বেকার যুবক রয়েছে এদের জন্য কোন কার্যকর পদক্ষেপ নেই। আমরা বেকার যুবকদের কর্মের হাতে রুপান্তরিত করতে চাই।আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি আশাকরি তারা আমাদের পাশে থাকবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network