1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিকল্পনা সভা ভাণ্ডারিয়ায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পচে গেছে বীজতলা, দুশ্চিন্তায় কৃষক সিজদায় নাক মাটিতে না লাগালে কি নামাজ হবে? সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও সবার আগে বাংলাদেশ, এখন সবার আগে বিএনপি : জামায়াত দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু বরগুনা-২ আসনের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই বেতাগীতে পল্লীবিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, মিটার না দেখেই বিল তৈরির অভিযোগ

নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই : শামীম সাঈদী

  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। কিন্তু গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর যেভাবে ন্যক্কার ও বর্বরোচিত হামলা হয়েছে তাতে এ মুহূর্তে দেশে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নেই।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে পিরোজপুরে নেছারাবাদ উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম সাঈদী বলেন, সরকারের কাছে আমাদের সাত দফা প্রস্তাবনা রয়েছে।

তার মধ্যে পিআর পদ্ধতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যদি সরকার এ পদ্ধতি না মেনে নেয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়বে। জামায়াতে ইসলামী দল ছাড়াও অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে আসছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়। পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ও যৌক্তিক দাবি।

তিনি আরও বলেন, আল্লামা সাঈদীকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের এ মাটিতে বিচার করা হবে। যে ব্যক্তি সর্বদা আল্লাহর গুণকীর্তন এবং ধর্ম প্রচার করতেন তাকে নিয়ে চক্রান্ত করা আর আল্লাহকে অসন্তুষ্টি করা একই কথা। আল্লাহ তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করবেন।

শামীম সাঈদী আরও বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। জামায়াতে ইসলামী কোনো ধর্মকে ছোট করে দেখে না। ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে চাই।

নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইনন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা মো. আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসাইন ফরিদ। নেছারাবাদ উপজেলার মোট ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৮০টি ভোটকেন্দ্রের ৪১৬টি বুথের এজেন্ট এবং কেন্দ্র কমিটির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network