1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া পাওনা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা : মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ কালাপাড়ায় প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ তালতলীতে শ্রমিকদল সভাপতি হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাউফলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, দুইজনের বিরুদ্ধে মামলা উজিরপুর উপজেলায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

নেছারাবাদে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম তীরে সুটিয়াকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একটি বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছেঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে বজ্রপাতের পর কিছুক্ষণেই আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত বসতঘরটি মোঃ আজিজের। দীর্ঘদিন অসুস্থ তিনি বর্তমানে বরিশালের শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। পরিবার ও গ্রামের লোকজন বাড়িতে না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মোঃ আজিজের বড় ভাই মোঃ মাহবুব জানান, “সন্ধ্যায় বজ্রপাতের পর হঠাৎ করে ঘরে আগুন ধরে যায়। লোকবল ও পানি স্বল্পতার কারণে আগুন নেভানো যায়নি। বাড়ি অনেক ভিতরে হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও পৌঁছাতে পারেনি।”

স্থানীয়রা চেষ্টা সত্ত্বেও মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘর ছড়িয়ে দেয়। বসতঘরসহ আসবাবপত্র ও অন্যান্য সম্পদ পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা অনুমান করা হচ্ছে।

বড় ভাই মোঃ মাহবুব জানান, পরিবারটি বর্তমানে দুই দিক থেকে বিপর্যস্ত—একদিকে ছোট ভাইয়ের জীবন সংকটাপন্ন অবস্থা, অন্যদিকে বসতঘর ও সম্পদ হারানোর বেদনা। তিনি নেছারাবাদ উপজেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার আবেদন করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে। এলাকাবাসী জানান, এত বড় ক্ষতির পরপরই পরিবারের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network