1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপির দু'পক্ষের বাগবিতণ্ডায় একজন নিহত, আটক ৩ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার সিকদার এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেল ১১২ শিক্ষার্থী কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা। কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার গলাচিপায় জমি নিয়ে বিরোধ, সংখ্যালঘু পরিবার দিশেহারা বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার লালমোহনে শিক্ষার মানোন্নয়নে মা ও অভিভাবক সমাবেশ পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা লালমোহনে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিএনপির দু’পক্ষের বাগবিতণ্ডায় একজন নিহত, আটক ৩

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুরে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাগবিতণ্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালিগাংনী গ্রামের ঘোনারমোড় নামকস্থানে এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার জের ধরে পুলিশ এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টার দিকে ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন।

এরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাসফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান। স্থানীয়রা জানান, স্থানীয় এক চা দোকানে ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এসময় মফেজও যুক্ত হয়। সাবদার আলী মফেজের বুকে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাবদার আলী তার ছেলে হাসানুজ্জামান ও জিনারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন।

নিহতের বাবা জামাল আলী বলেন, আমার ছেলেকে কেউ আঘাত করেনি। সে কিল-ঘুষির মাঝে পড়ে মারা গেছে। ওসি মেজবাহ উদ্দীন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাব গ্রামে রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network