1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঈদে মিলাদুন্নবী ছুটিতে শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবী ছুটিতে শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (০৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান।

 

তিনি জানান, শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

 

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) দিবসে সরকারি ছুটি থাকায় শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network