1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৫৮ জন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৫৮ জন

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন রয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৩১ হাজার ৭৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৬৭ জন। এদের মধ্যে ৫০ শতাংশ পুরুষ ও ৫০ শতাংশ নারী।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network