1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মনপুরায় দাদনের টাকা নিয়ে সংঘর্ষে, আহত-৩ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে ঢুকে কৃষককে মারধর, ধাওয়া খেয়ে শটগান ফেলে পালালো বিএসএফ সদস্যরা বরিশালে ফেসবুকে ব্যক্তিগত ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, ২ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দলিল লেখকের বিরুদ্ধে জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ! কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন কলাপাড়ায় লালুয়া নয়াপাড়া মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক খান আল- আমিন চাকরিচ্যূত “ডাক দিয়ে যাই” এনজিও’র আয়োজনে উজিরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত জনসম্পৃক্ত কর্মকাণ্ডে রহমতপুরে আলোচনায় রাজন শিকদার বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ, বন্ধ অভ্যন্তরীণ রুটের বাস ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

মনপুরায় দাদনের টাকা নিয়ে সংঘর্ষে, আহত-৩

  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:  ভোলার মনপুরায় নৌকার দাদনের টাকা লেনদেনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারি পুরুষ সহ আহত হয়েছেন ৩ জন।  গুরুত্বর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতরা হলেন কালু চৌকিদার, কামাল চৌকিদার ও কালু চৌকিদারের স্ত্রী।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া রহমানপুর গ্রামের জনু চৌকিদারের ছেলে কালু চৌকিদার ও কামাল চৌকিদারকে মারধর করেন চর গোয়ালিয়া গ্রামের ওহাব আলী রাড়ির ছেলে নাছির রাড়ি ও সেলিম রাড়ি।
স্থানীয়রা জানান, কালু চৌকিদার নাছির রাড়ির কাছ থেকে দাদনে ১ লাখ ৩০ হাজার টাকা নেন। তবে নিয়মিত মাছ দেয়ার পরেও কম কেন পায় মাছ নদীতে এ নিয়ে ক্ষুব্ধ হয় নাছির। আজ এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে নাছির রাড়ি কালুর নৌকা আটকায়।পরে কালু এলাকায় চলে আসে।পরে আজ সন্ধ্যায় সেলিম রাড়ী কালু মাঝির সার্টের কলার ধরে টানাটানি করায় এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আহসান কবির বলেন,” মারামারির ঘটনা শুনে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠাই এবং ঘটনা সততা পেয়েছি। তবে কোন অভিযোগ না আসায় আমরা আইনের ব্যবস্থা নিতে পারিনি। অভিযোগ আসলে আিনগত ব্যবস্থা নিব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network