1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেলে থেকে বের হলেন রাম রহিম ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

তজুমদ্দিনে টাইফয়েড দিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী টাইফয়েড দিকাদান কর্মসূচি ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান।

আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব আহবায়ক মীর সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী প্রমূখ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। এ কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)বাংলাদেশ, গাভী(Gavi), পাথ (PATA), ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

১৫ বছরের কম বয়সী শিশুর জন্য ০৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে www.vaxepi.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি। তাই এ টিকা কার্যক্রমকে সফল করতে সকলকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network