1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাতলায় আল্লাহু আকবর বলে হত্যার উদ্দেশ্যে আপন চাঁচিকে কুপিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

সাতলায় আল্লাহু আকবর বলে হত্যার উদ্দেশ্যে আপন চাঁচিকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে আপন চাঁচিকে উপুর্যুপরি কুপিয়ে সংজ্ঞাহীন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।
মামলা ও আহত পরিবার সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ ভাতিজা ভাশুর ও দেবর।
গত বৃহস্পতিবার দুপুরে পশ্চিম সাতলা টাওয়ারের সম্মুখে আঃ রশিদ সিকদারের ছেলে রুহুল আমিন ও হাসানের সাথে বড় ভাই মোঃ ইউনুস সিকদার ও তার ছেলেদের সাথে জমিজমা নিয়ে সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুস সিকদার ও তার ছেলে কলিম সিকদার, মানিক সিকদার, ছালাম সিকদার ও তার ছেলে ইশ্রাফিল সিকদার,কাইয়ুম সিকদার,শেলিম সিকদার,   ইউনুস সিকদারের ছেলে কলিম সিকদার দেশীয় ধারালো অস্ত্র রামদা নিয়ে রুহুল আমিন ও তার ভাই হাসানকে ধাওয়া করে।
এসময় বাঁধা দিলে রুহুল আমিনের মা হাওয়া বেগম (৫৫) কে হত্যার উদ্দেশ্যে কলিম সিকদার আল্লাহু আকবর বলে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এরপর অন্যান্যরাও তাকে উপুর্যুপরি ভাবে কুপিয়ে ও পিটিয়ে সজ্ঞাহীন করে ফেলেছে। এতে হাওয়া বেগমের হাত,মুখমন্ডল সহ চারটি দাঁত ও মুখের চাপা ভেঙে যায়।
মৃত্যু ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। মূমূর্ষ অবস্থায় হাওয়া বেগমকে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে গৈলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ  উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
অভিযুক্ত মোঃ মানিক সিকদার বলেন গত ১৭ বছর ধরে মেজ চাচা রশিদ সিকদারের সাথে মোট ২ একর ২০ শতাংশ জমি বিরোধ চলে আসছিলো। আমার দলিল মুলে ১ একর ৪২ শতাংশ জমি আছে। ওই জমি নিয়ে আমার চাচা আঃ রশিদ সিকদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে  মারা-মারি সংঘটিত হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই হামলাকারীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network