1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুয়াকাটায় জেলেকে পিটিয়ে হত্যা মামলার আসামি বাগেরহাটে গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

কুয়াকাটায় জেলেকে পিটিয়ে হত্যা মামলার আসামি বাগেরহাটে গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক জেলেকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি শুকুর খানকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুকুর খান মঠবাড়িয়া উপজেলার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনেয়ার হোসেন খানের ছেলে।

 

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফ.বি তামান্না ট্রলারের জেলেরা মঠবাড়িয়া থেকে আলীপুর আসতে দেরি করায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদারসহ (২৪) আরও দু’জনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর নিহত হেলালের মা শেফালি বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যাবসায়িক পার্টনার শুকুর খানসহ কয়েকজনকে আসামি করা হয়।

 

র‍্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে মঙ্গলবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network