1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নেতাকর্মীদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি বরিশালে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা হাঁস-মুরগির দোকানের নাম “বরিশাল ম্যারেজ মিডিয়া”র নেপথ্যে! গৌরনদী টিটিসির অনিয়মের সংবাদ ধামাচাঁপায় এআই দিয়ে ‘ভুয়া’ প্রতিবাদ! বরিশালে ক্রিকেট ব্যাট দিয়ে সহপাঠী হত্যা, ৯ বছর পর ১০ বছরের আটকাদেশ মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের লাল শাপলার বিল অভিবাসন ব্যবস্থাপনায় বিদ্যমান ঘাটতি দূর করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি উপকূলসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্কসংকেত

চরফ্যাশনে লঞ্চ ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নেতাকর্মীদের বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে ইজারাদারের লোকজনের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। নির্ধারিত ভাড়ার বাইরে মালামাল পরিবহনে অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে যাত্রী, শ্রমিক ও স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
‎বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, শ্রমিক ও যাত্রীরা।  ‎মিছিলে বক্তব্য দেন চরকচ্ছপিয়া মৎস্য ঘাটের সভাপতি ও চরমানিকা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনসার উদ্দিন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হান্নান বেপারী, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক সরদার, ইউনিয়ন যুবদলের নেতা সেলিম, আব্বাস মুন্সী, ওয়ার্ড মৎস্য দল নেতা নোমান হাওলাদার এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
‎বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চরকচ্ছপিয়া লঞ্চ ঘাটে ইজারাদারের পক্ষের কিছু ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত টাকা আদায় করছেন। এতে সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ ক্ষতির মুখে পড়ছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎চরপাতিলার যাত্রী ফিরোজ অভিযোগ করেন, ঘাট টিকেটের জন্য ১০ টাকা নেওয়া হচ্ছে এবং এক ব্যাগ চাল নামানোর জন্য ২০ টাকা নেওয়া হচ্ছে।  ঢালচরের যাত্রী মো. সোহেল বলেন, প্রতিদিন ঘাট দিয়ে যাতায়াত করি, কিন্তু অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এটি এক ধরনের অন্যায়।
‎চরকুকরির শ্রমজীবী জহির হোসেন বলেন, আমরা কষ্ট করে মাল আনি, অথচ ঘাটে এসে দ্বিগুণ টাকা দিতে হয়। অভিযোগের বিষয়ে আলাউদ্দিন চৌকিদার জানান, তিনি ঘাটের ইজারাদার নন; তার ছেলে ইজারাদারের পক্ষে কাজ করছেন। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী টোল আদায় করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে বিক্ষোভকারীরা মিথ্যা অভিযোগ তুলছে।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network